
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) মহিপুর প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উৎযাপন করেন ক্লাবের সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্খীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০ ঘটিকায় মহিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক বিশাল বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। রেলিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মহিপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে ফটোসেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব হাওলাদারের সঞ্চালনায়
সভায় সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন,
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহিব্বুর রহমান মহিব এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সাধারন সম্পদ, বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখা, ও সাবেক উপজেলা চেয়ারম্যান। ডক্টর শহীদুল ইসলাম সহ-সভাপতি,
বাংলাদেশ আওয়ামীলীগ,কলাপাড়া উপজেলা। অধ্যক্ষ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক,কলাপাড়া উপজেলা।
খন্দকার আবুল খায়ের, অফিসার ইনচার্জ, মহিপুর থানা। আব্দুল মালেক আকন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মহিপুর ইউনিয়ন ও বৃহত্তর খাপড়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সভায় বক্তারা প্রেস ক্লাবের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এছাড়া প্রেস ক্লাবের সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় প্রধান অতিথি এমপি মহিব্বুর রহমান মহিব তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর
পাশাপাশি মহিপুর প্রেসক্লাবের সকল
সাংবাদিক-বৃন্দদের সরকারের সকল উন্নয়নের সংবাদ সহ এলাকার সমস্যা ও সম্ভবনা নিয়ে লেখালেখির আহবান জানান।