সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব ৬ এর অভিযানে সাতক্ষীরা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

র‍্যাব ৬ এর অভিযানে সাতক্ষীরা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রেফতার।

আসামী জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী । সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

গত ২০১৩ সালের আগস্ট মাসে আসামী জাহাঙ্গীর আলমকে ১০২২ বোতল ফেন্সিডিলসহ নড়াইল জেলা ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার হয় এবং আসামীর নামে নড়াইল জেলার সদর থানায় মাদক মামলা হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামী তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। উক্ত মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন সাজাসহ অর্থদন্ড প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তীদেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নলতা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৩), থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park