
বিশেষ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এসময় শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন আইজিপি।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন পুলিশ প্রধান।