সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।

এছাড়া অভিযানে ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল চায়না (৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম এবং ব্যবহৃত ইউনিফরম জব্দ করা হয়। পরে আটক সশস্ত্র সন্ত্রাসী এবং জব্দ হওয়া সরঞ্জাম প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park