সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারককে গ্রেপ্তার।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আফরোজা রহমান:

অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মো. আজিজুল ইসলাম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, মূলত অনলাইনে প্রতারণাই তার পেশা। ২০১৮ সাল থেকে এ কাজ করেছেন তিনি। অন্তত ৫০ জন নারী-পুরুষের সঙ্গে এ ধরনের প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেন তিনি।

গত বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী এবং নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালিয়ে কথিত ওই চাকরিদাতা মো. আজিজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স টিম। এ সময় প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ছয়টি সিম এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট জব্দ করা হয়। গতকাল শনিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজিজুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানার খাজরা গ্রামে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park