
বিশেষ প্রতিনিধি:
পরকীয়া প্রেমের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বছরের সন্তানকে হত্যার পর লাশ গুমের অপরাধে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তার প্রেমিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া বিলকিস বেগম (২৪) পটুয়াখালী জেলার নয়া হাওলাদারের মেয়ে এবং প্রেমিক সোলাইমান (৩২) জামালপুর জেলার লিচু আকন্দের ছেলে।
মামলার নথির বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মাকসুদা আহমেদ জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম নন্দলালপুর এলাকার একটি চারতলা ভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরিয়াম নামে এক বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, হত্যা মামলাটির তদন্তে পুলিশ নিহতের মা বিলকিস ও তার পরকীয়া প্রেমিক সোলাইমানের সম্পৃক্ততা পায়।
“গ্রেপ্তারের পর তারা দুজনই ১৬৪ ধারায় অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।