সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় প্রথমবারের মতো সুপারফুড ‘চিয়া বীজে’র আবাদ করা হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৭ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সুপারফুড চিয়া বীজের চাষ হচ্ছে শরীয়তপুরের জাজিরায়। সম্পুর্ণ অপরিচিত এই চিয়া বীজের চাষাবাদ জাজিরায় এই প্রথম। উপজেলার সেনের চর ইউনিয়নের মানিক নগর গ্রামের ইছাহক হাওলাদার প্রথমবারের মতো ৩’শতাংশ জমিতে চিয়া বীজের করেছেন। পরীক্ষামূলক ভাবে করা চিয়া বীজে প্রথমবারেই ভালো ফলন আসা করছেন কৃষক।

কৃষক ইছাহক হাওলাদার আজকের সংগ্রামকে বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা’র পরামর্শে তিনি এই নতুন ফসল ৩’শতাংশ জমিতে চাষ করেছেন। কৃষি অফিস বীজ সরবরাহ করেছে এবং চাষ পদ্ধতি শিখিয়ে দিয়েছে। এর আগে এই ফসল কখনো দেখিনি। ভালো ফলন ও বাজার সুবিধা পেলে আগামীতে আরও বেশি জমিতে এই ফসল চাষ করবেন বলে জানান তিনি। কৃষক ইছাহক জানান, ইতিমধ্যেই এটি স্থানীয় মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এর বীজ কিনে নিতে চাচ্ছে। আগামীতে আরও অনেকেই তার মতো চিয়া বীজের আবাদ করতে আগ্রহী বলে জানান তিনি।

সম্প্রতি কৃষক ইছাহক হাওলাদারের চিয়া বীজ ক্ষেতে বেগুনি রঙের ফুল ফুটেছে। সেই সাথে গাছে ধরতে শুরু করেছে অতি-উচ্চমূল্যের চিয়া সীড। সরিষার মতোই অল্প খরচ ও অল্প সময়ে ফসল আসে চিয়া বীজে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চিয়া সীড মূলত সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদ। এটির জন্ম মধ্য আমেরিকার মরুভূমিতে। আমাদের দেশের পুদিনা পাতার আরেকটি প্রজাতি এটি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন আজকের সংগ্রামকে জানান, উচ্চমূল্যের সুপারফুড চিয়া বহির্বিশ্বে বহুল প্রচলিত। তবে আমাদের দেশে এর তেমন কোনো পরিচিতি নেই। চিয়া বীজের নিজস্ব কোনো স্বাদ নেই। তবে এটি অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই এর বাজারমূল্য অনেক।

সুপাফুড চিয়া বীজে রয়েছে দুধের চেয়ে ৫’গুন ক্যালসিয়াম, কমলা লেবুর চেয়ে ৭ গুন ভিটামিন সি, পালং শাকের চেয়ে ৩ গুন বেশি আয়রনসহ আরও নানান পুষ্টিগুন।

তিনি আরও বলেন, চিয়া বীজ চাষ করা খুবই সহজ। এটি প্রচলিত ফসল সরিষার মতো যত্ন নিলেই হয়। এক বিঘা জমিতে চিয়ার আবাদ করতে কৃষকের খরচ হবে মাত্র ১২-১৫ হাজার টাকা। এবং এক বিঘা জমিতে প্রায় ১’শ কেজি চিয়া বীজ ধরে। প্রতি কেজি চিয়া বীজ বাজারে প্রায় ৮’শ থেকে সাড়ে ৮’শ টাকা পর্যন্ত বিক্রি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park