মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পুনাক চাঁদপুরের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

  • আপডেট সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সোমবার (২৭-ই ফেব্রুয়ারি) হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।

পুনাক সভানেত্রী বলেন, সমাজে প্রতিবন্ধীদের বোঝা না ভেবে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. আফসানা শর্মী বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশ প্রতিবন্ধী মানুষ। শুধু সমাজ বা রাষ্ট্র থেকেই নয়, এমনকি পরিবার থেকেও প্রায়শই বঞ্চনা আর নেতিবাচক আচরণের শিকার হন প্রতিবন্ধী ব্যক্তিরা। পুনাক সভানেত্রীর সার্বিক দিকনির্দেশনায় মানবিক ও সেবামূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখবে পুনাক, চাঁদপুর।

প্রধান অতিথি ১২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

পুনাক চাঁদপুরের সহ-সভানেত্রী পূজা দাস রায়, সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা, কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, সাংগঠনিক সম্পাদিকা ঈশানা আরাফাতসহ অন্যান্য পুনাক সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী পুনাক শপিং সেন্টার, চাঁদপুরের শুভ উদ্বোধন করেন। তিনি পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করে পুনাক, চাঁদপুরের সার্বিক কর্মক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park