সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মা ইলিশ রক্ষায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের যমুনায় অভিযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৬৪ বার পঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ ১৩ অক্টোবর ২০২২ শিবালয় উপজেলার যমুনা ও পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মা” ইলিশ মাছ ধরায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ০২ জন জেলেকে ১০০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২৫০০০ মিটার কারেন্ট জাল এবং প্রায় ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ দুটি এতিমখানা ও স্থানীয় কয়েকজন দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান।
শিবালয় উপজেলা মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন জানান মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য ২২ দিনের জন্য ২১৯০ জন জেলেদেরকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এবং গত কাল বুধবার ১২ অক্টোবর ২০২২ আরুয়া ইউনিয়নে ৬ শত জেলেদের ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসার ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, আরুয়া ইউপি চেয়ারম্যান মেম্বর গন্যমান্য ব্যাক্তি বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park