মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালীগঞ্জে জলাতংক নির্মূলের লক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

বাংলাদেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্ষ্যক্রম বাস্তবায়নে কালীগঞ্জে অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার হলরুমে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সভাপতিত্বে সভার শুরুতে জলাতংক নির্মূলের উপর ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের গৃহিত প্রকল্পের এমটিভি সুপারভাইজার মুক্তার উদ্দিন। তিনি জানান, এ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নের বাজার ও গ্রামের বেওয়ারিশ কুকুর ধরে ভ্যাকসিন দেওয়া হবে। অদ্য হইতে ৮ দিনব্যাপি তাদের এ কার্ষ্যক্রমটি পরিচালিত হবে।
হাসপাতালের ডাঃ নাজমুল হকের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন বলেন, হাসপাতাল, পৌরসভা ও প্রানী সম্পদ অফিসের যৌথ অংশগ্রহনে এ কার্ষক্রমটি বাস্তবায়ন করা হবে। এ সভাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাসপাতালের ডাক্তার,নার্স ও অফিসিয়াল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park