মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটুয়াখালীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে-বরিশাল-বরগুনা-পটুয়াখালী মহাসড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকেরগঞ্জের কাঠিপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বরগুনা ডিএসবি কার্যালয়ে যাচ্ছিলেন মো. নজরুল ইসলাম।

মির্জাগঞ্জের কাঠালতলী নামক স্থান অতিক্রমকালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় পুলিশের এসআই মো. নজরুল ইসলাম নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park