মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কলাপাড়ায় ছিনতাই চক্রের পাঁচ নারী সদস্য আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে, এরা হলেন মোসা.তাকমিনা বেগম (২৪) কুলসুম আক্তার রোজিনা (২৬) গুলনাহার বেগম আমেনা (৪৫) ফাতেমা আক্তার (৪০) ও সুরাইয়া আক্তার (৪০)।গত ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের সকলের বাড়ী ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামে। তারা আলীপুর বন্দরে মোঃ হালিম এর বাসায় ভাড়া থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইঁট বাড়িয়া গ্রামের মোঃ রেজাউল মিয়ার স্ত্রী মুন্নি তাঁর মা কে নিয়ে আলীপুর থেকে কলাপাড়া আসছিলো, একই গাড়িতে ছিনতাই চক্রের ঐ পাঁচজন নারী ও যাত্রী সেজে ওঠে। পথে কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় বাসটি থামলে এ চক্রের এক সদস্য বাসের যাত্রী মুন্নি আক্তারের মায়ের গলা থেকে তাকমিনা নামের এক জন স্বর্নের চেইন নিয়ে দৌঁড়ে পালনোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তার স্বীকারোক্তিনুযায়ী অপর সদস্যদের আটক করা হয়। এ ঘটনায় মুন্নী আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park