সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দুই বিমানের সংঘর্ষ: বরখাস্ত হচ্ছেন ২ প্রকৌশলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই জন প্রকৌশলীকে দায়ী করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ১০ এপ্রিল হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে দুটি উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ ঘটে। বরখাস্ত হচ্ছেন— প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম (পি-৩৫৬১২) ও প্রকৌশল কর্মকর্তা মো. সেলিম হোসেন খান (পি-৩৭৩৭৮)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজটি হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময়ে নোস র‍্যাডম হ্যাঙ্গারে পূর্ব থেকেই থাকা বোয়িং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) এর পেছনের বাম পাশের হরিজেন্টাল স্ট্যাবিলাইজারের আউট বাউন্ড ট্রিপে আঘাত ও

সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজের নোস র‍্যাডমের

ভেতরের ফরোয়ার্ড প্রেসার বাল্কহেড এবং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) উড়োজাহাজের হরিজেন্টাল স্টাবিলাইজারের আউট বাউন্ড ট্রিপ ক্ষতিগ্রস্ত হয়।

এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম ও বিভাগীয় কার্যক্রম শেষে তদন্তে দুই জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। সে অনুযায়ী প্রকৌশল কর্মকর্তা মাইনুল ইসলাম (পি-৩৫৬১) ও প্রকৌশল কর্মকর্তা সেলিম হোসেন খান (পি-৩৭৩৭৮) এর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ বিমানের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park