মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নতুন জঙ্গি সংগঠনের আরও একটি ভিডিও হাতে পেয়েছে র‍্যাব।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

নতুন জঙ্গি সংগঠনের আরও একটি ভিডিও হাতে পেয়েছে র‍্যাব। নতুন পুরাতন মিলে দুই ভিডিওতে শনাক্ত হয়েছে মোট ৩৩ জন। যার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, তরুণদের টার্গেট করে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বানানো হয়েছিলো ভিডিও।

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৪ জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর এসকল ভিডিও উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গহীন জঙ্গলে অস্ত্র হাতে চলে জঙ্গি প্রশিক্ষণ। ধর্মের ভুল ব্যাখ্যা করে আছে তরুণদের আকৃষ্ট করার ভিডিও বার্তা। আহ্বান করা হয় জঙ্গি সংগঠনে যোগদানের জন্য।

২৮ ফেব্রুয়ারি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৪ জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে এসকল ভিডিও উদ্ধার করে র‍্যাব।
সংস্থাটি জানায়, জঙ্গি দলটির আমীর আনিসুর রহমানের বক্তব্যসহ ভিডিওগুলো বানানো হয়েছিলো অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ এবং নিজেদের অস্তিত্ব প্রমাণ করতেই। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিলো এই জঙ্গি দলটির। তবে পুরোপুরি সম্পন্ন না হওয়ায় ভিডিওটি এখনও প্রচার করা হয়নি। ২০২২ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এই সংগঠনের মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park