মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে গত কাল ২ মার্চ বৃহস্পতিবার বিট পুলিশিং এর একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জসিমউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম তারিখ খান, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, লালুয়া ইউনিয়ন শাখা। সভাপতিত্ব করেন মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস, চেয়ারম্যান, ৩নং লালুয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠান সঞ্চালন করেন মোঃ আব্দুল হক মৃধা,
সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীযুবলীগ লালুয়া ইউনিয়ন শাখা।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যাক্তি সহ প্রায় দুই সহস্রাধিক স্থানীয় লোকজন।বৈঠকের আয়োজন করেন এস আই জিয়াউল ও এ এস আই বিশ্বজিত কুন্ড ৩ নং লালুয়া ইউনিয়ন বিট অফিসার।