সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু বাড়তে পারে নিহতের সংখ্যা

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা ,(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের ভাষ্য এ সংখ্যা আরো বাড়তে পারে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তারা মারা যান।
নিহতরা হলেন-কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংগাড়ি ব্যাবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকসা চালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার খোকন হোসেনের ছেলে
রাজিব হোসেন (২৬)।
শুক্রবার বেলা ১২ টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে স্পিরিট বিক্রেতা শহরের মেইন বাসষ্টান্ডের রেজা হোমিও হলের মালিক রেজাউল ইসলাম ঘটনার রাত থেকেই পলাতক রয়েছে। সকালে তার হোমিও দোকান ও মোবাইল বন্ধ পাওয়া গেছে।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নদীপাড়া ও ঢাকালেপাড়া এলাকার একাধিক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয় যায়। এ সময় ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সত্যতা মেলে। ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, সকালে একাধিক ব্যাক্তির মৃত্যুর খবর শুনে তিনি নিহতদের বাড়ীতে যান। এ সময় সাংবাদিকগন মৃত্যুর কারন জানতে চাইলে বলেন, তিনি লোকমুখে শুনেছেন বৃহস্পতিবার নিহতরা বিষাক্ত স্পিরিট পান করেছিল। রাতে অসুস্থ্য হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে নেবার পর তাদের মৃত্যু হয়। তিনি এ ঘটনায় তদন্তপূর্বক দোষী ব্যাক্তির শাস্তির দাবী জানান।
নিহত জাহাঙ্গীর খাঁ এর ছোট ভাই আলমগীর খা জানায়, রাতে তার ভাই অসুস্থ্য হলে তার বাড়িতে গিয়ে দেখেন শরীর ঘামছে। এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। অপরজন বিপুল দাসের পুত্র লেগুনা চালক সজিব জানায়, রাতে তার পিতা অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নেয়। হাসপাতালের ডাক্তার তাকে রেফার্ড করলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়। অপরদিকে ঢাকালে পাড়ার রাজীবকে যশোর সদর নেবার পর মৃত্যু হয়। নিহত তিনজনের পরিবারের সদস্যরা বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুর কথা অস্বিকার করেছেন।
নিহতদের উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এস আই সেকেন্দার আলী জানান, এ পর্ষন্ত
তিন জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে স্থানীয়দের মুখে বিষাক্ত স্পিরিট পানে মৃত্যুও কথা শুনলেও ময়না তদন্ত ছাড়া সঠিক কারন নিশ্চিত হওয়া যাবেনা বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park