সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে মলম পার্টির কবলে পড়া যুবককে উদ্ধার করলেন এস আই সোহেল।

  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২১ বার পঠিত

সোহাগ হাসান:

দিন দিন বেড়েই চলছে মলম পার্টির নানা ধরনের উৎপাত। এদের কবলে পড়ে বিভিন্ন সময়, বিভিন্নভাবে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন।
অনেকে হারাচ্ছে সর্বস্ব এমনকি হারাচ্ছে প্রাণ। রিক্সা, ভ্যান,ব্যাটারি চালিত অটো রিক্সা গুলোই এদের মূল টার্গেট।

গতকাল ৪ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯:০০ টায় আব্দুল্লাহপুর হতে কোনা খোলা আসার পথে অটো রিক্সা চালক মোঃ রুবেল মিয়া (২৫) মলম পার্টির কবলে পড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীর বেশে দুইজন মলম পার্টির ছিনতাইকারী অটো রিক্সাটি থামায় এবং কোনা খোলা যাবার কথা বলে রিকশায় উঠে পড়ে, কিছুদূর আসার পরে চা খাবার কথা বলে একটা চায়ের দোকানের সামনে থামে ওখান থেকে রুটি ও চা খায়, খাবার সময় খাবারের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেয় লোকেরা। এরপর দোকান থেকে বেরিয়ে আবার কোনা খোলার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর আসার পরে হঠাৎ রিক্সা চালক রুবেল অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়।
এই সুযোগে ছিনতাইকারীরা অটোচালক কে রাস্তার পাশে ফেলে দিয়ে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর সামান্য চেতনা ফিরে এলে রিক্সা চালক রুবেল আস্তে আস্তে রাস্তার উপরে উঠে আসে এবং রাস্তার উপরে এলোমেলো ভাবে হাঁটতে শুরু করে ওই সময়ে পেট্রোলিং পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলের দিকে আসতে থাকে এবং দায়িত্ব রত পুলিশ কর্মকর্তা এস আই সোহেল (কেরানীগঞ্জ মডেল) অটোচালক রুবেলকে দেখতে পায়। এবং সাথে সাথে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অটোচালক রুবেলকে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা করান, ও প্রাথমিকভাবে সুস্থ করে তোলেন।
অন্য আরেক অটোচালক মোঃ আবুল কালামের সহযোগিতায় রুবেলের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে তাদেরকে বিষয়টি নিশ্চিত করে ও তাদের কাছে পৌঁছে দেন। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে মিডফোর্ড হসপিটালে ভর্তি করে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
অটোচালক রুবেলের আত্মীয়-স্বজনদের আশ্বাস দিয়ে এস আই সোহেল বলেন, ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে অতি দ্রুত আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নিবেন। রুবেলের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত ও হসপিটালে থাকা লোকজন এস আই সোহেলের এরকম মানবিক কাজের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park