
বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, এসআই/তুষ্টলাল বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী সাকিনস্থ ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পার্শ্বের জনৈক নাসির এর পতিত জমির উপর তল্লাশী করে ৫২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী আব্দুল হান্নান (২৫), কে গ্রেফতার করা হয়।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।