মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জে বাসের চাপায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পঠিত

মিন্টু শেখ
ফরিদপর প্রতিনিধি:

গোপালগঞ্জ,জেলার কাশিয়ানীতে আজ বাসের চাপায় মাদ্রাসা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ৭মার্চ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মটর সাইকেল চালক মাদ্রাসা শিক্ষক এম এ হাসিব ৫০ এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো:রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই মানবেন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন,ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটর সাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মটর সাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাতœক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিলো। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কাশিয়ানী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাফিজ জানিয়েছেন, তিন জনকেই মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park