সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরায় কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠান ও বসতবাড়ীর আশপাশে পড়ে থাকা পতিত জমিকে চাষের আওতায় আনার উদ্দেশ্যে সার, বীজ, ঝাজরি, ফলের চারা ও নেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯-মার্চ) উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইনফাপ প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৯৭’জন কৃষক সহ ২৬’টি প্রাথমিক বিদ্যালয় ও ৮’টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়।

কৃষিপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

কৃষিপণ্য বিতরণ শেষে কৃষি অফিসার মোঃ জামাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের বাড়ির পতিত জমিকে চাষের আওতায় আনতে আমাদের এই প্রচেষ্টা।

প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার বলেন, অধিক পরিমানে ফসল উৎপাদনে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষি বিভাগের মত অন্যান্য প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। নিজেদের পতিত জমি চাষের আওতায় আনতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ইফনাপ প্রকল্প সহ অন্যান্য  কর্মসূচির মাধ্যমে জাজিরাতে চলতি অর্থবছরে ৬’শ ৯৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসল ও শাকসবজি আবাদ করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park