সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা জেলা পুলিশের ৩ টি ক্লুলেস হত্যা মামলাসহ ৪টি মামলার রহস্য উদঘাটনঃ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যাত্রী বেশে অজ্ঞান পার্টির সদস্যরা গত ২৮/১০/২০২২ তারিখ খোরশেদ আলম (৫৭) কে সিরাজদিখানের নিমতলী থেকে শ্রীনগর যাবে বলে ভাড়া করে শ্রীনগর পেট্রোলপাম্পে যায়। সেখানে যাত্রী বেশে অজ্ঞান পার্টির সদস্যরা খোরশেদকে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত শরবত খাইয়ে দেয়। এক সময় অটোচালক খোরশেদ অজ্ঞান হয়ে পড়লে খোরশেদকে ঢাকা-মাওয়া টোল প্লাজার অদূরে রাস্তার পাশে ফেলে রেখে অজ্ঞান পার্টির সদস্যরা খোরশেদের অটো নিয়ে পালিয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে খোরশেদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ এক পর্যায়ে মারা যায়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অটো ছিনতাইসহ হত্যা মামলা রুজু হয়।

গত ০১/১২/২০২২ বৃদ্ধ আলম বেপারী (৭০) সন্ধ্যায় অটো চালানোর জন্য কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা যান। সেখান থেকে অজ্ঞান পার্টির লোকজন যাত্রী বেশে অটো ভাড়া করে তাকে কোনাকুড়া নিয়ে যায়। অজ্ঞান পার্টির লোকজন কৌশলে অটো চালক আলম বেপারীকে চেতনা নাশক মিশ্রিত চা খাওয়ালে এক পর্যায়ে আলম বেপারী অজ্ঞান হয়ে পড়লে আলম বেপারীকে দক্ষিণ কেরানীগঞ্জ রাজাবাড়ী রোডের পাশে ফেলে রেখে অজ্ঞান পার্টির লোকজন তার অটোটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আলম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেন এবং অটো চালক আলম বেপারীর খোঁজ-খবর নেন। চিকিৎসাধীন অবস্থায় আলম বেপারী ৫/১২/২০২২ তারিখ মারা যায়। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অটো ছিনতাইসহ হত্যা মামলা রুজু হয়।

গত ৯/১০/২০২২ তারিখ আঃ রহমান প্রতিদিনের মতো অটো নিয়ে বের হয়ে যায় কিন্তু আর ঘরে ফিরে আসেনি। পরবর্তীতে জানা যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালাচান মার্কেটের বারান্দায় অজ্ঞান অবস্থায় আঃ রহমান পরে আছে এবং অজ্ঞান পার্টির লোকজন তার অটো নিয়ে পালিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে আঃ রহমানকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ১০/১০/২০২২ তারিখ মারা যায়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় অটো ছিনতাইসহ হত্যা মামলার রুজু হয়।

গত ২৬/০১-২০২৩ বিকাল ০৪.০০ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ৯৯৯ সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল হতে একজন অজ্ঞাত নামা অজ্ঞান লোককে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে লোকটির জ্ঞান ফিরলে জানা যায় তার নাম আঃ রহিম। মিরপুর থেকে মোহাম্মদপুর যাবে বলে অজ্ঞান পার্টির লোকজন তার অটোটি ভাড়া করে কৌশলে কেরানীগঞ্জ নিয়ে এসে চেতনানাশক মিশ্রিত কফি খাইয়ে অজ্ঞান করে তার অটোটি নিয়ে পালিয়ে যায়। আঃ রহিমের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অটো চুরি মামলা হয়।

একের পর এক অজ্ঞান পার্টি কর্তৃক হত্যা মামলাসহ অটো ছিনতাই চক্রকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতে জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক-দক্ষিণ) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জনাব শাহাবুদ্দিন কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মহোদয়ের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য গ্রেফতার করেন এবং তাদের সনাক্ত মতে চারটি অটো উদ্ধার করেন। ছিনতাইকৃত অটো কেনাবেচার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করেন। এতে তিনটি হত্যা মামলাসহ অটো ছিনতাইয়ের রহস্য উন্মোচিত হ’ল।

উল্লেখিত বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park