মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২

  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২২৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি:

রংপুরে গঙ্গাচড়ায় একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে রংপুরের গঙ্গচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত দুইজন পুরুষ বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুইজন নিহত হন। আহত হন আরও ১০ থেকে ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park