মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চুরি করা গরু বাছুরসহ প্রায় ৫ মাস পর ফেরত দিয়েছে চোর

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চুরি করা গরু বাছুরসহ প্রায় ৫ মাস পর ফেরত দিয়েছে চোর। এমনি এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত।

রোববার (১২ মার্চ) ভোরে তার বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার ২ মাস বয়সী বাছুর বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। শনিবার (১১ মার্চ) রাতের কোনো এক সময়ে চোরচক্র বাড়ির পেছনে বেঁধে গেছে বলে ধারণা করা হচ্ছে।

শাহজাহানের ছেলে সাব্বির জানায়, প্রায় পাঁচ মাস আগে শুক্রবার জুমা নামাজের সময় অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চুরি হয়ে যায়। সে সময় গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়েছিল।

গরুটি হারিয়ে গেলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করা হয়। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করেও গরুটির খোঁজ মেলেনি। পাঁচ মাসপর বাছুরসহ গরু পাওয়ায় আমরা অনেক খুশি। আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত। গাভী ও বাছুরটি দেখতে অনেকে বাড়ি ভিড় জমাচ্ছেন।

গরুর মালিক শাহজাহান জানান, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি।

এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, চুরি হওয়া গাভী গরুটি পাঁচ মাসপর বাছুরসহ ফেরত দেওয়া বিষয়টির ব্যাপারে অবগত নই। গরুর মালিক অভিযোগ করেছিল কি-না দেখতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park