
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাপাড়া — কুয়াকাটা মহাসড়কের নয়া পাড়া নামক স্থানে ঢাকাগামী গ্রীন লাইন এক্সপ্রেসের চাকার নীচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী ও কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কমল দাস(৪৫)।
স্থানীয় সুত্র ও পুলিশ সুত্রে জানা যায় আজ ১৪ মার্চ মঙ্গলবার সকালে মটর সাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। কুয়াকাটা নয়া পড়া নামক স্থানে আসলে ঢাকাগামী গ্রীন লাইন এক্সপ্রেস এর একটি গাড়ি তাকে চাপা দেয়।এতে ঘটনা স্থানে কলম দাসের মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত কমল দাস কলাপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বিরেন দাসের ছেলে।
মহিপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবুল খায়ের জানান, চালক ও হেলপার পলাতক রয়েছে কিন্তু ঘাতক বাসটি আটক করা হয়েছে।