
এস এম সালাহ্উদ্দিন
কাউখালী ( পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে নাসিমা বেগম নামে এক নারী তার ছেলের নামে ভরনপোষণ এবং নিজ বিল্ডিংয়ে না থাকতে দেওয়ায় থানায় নালিশ এবং সাধারণ ডাইরি করতে গেলে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান তাহার ছেলের প্রাক্তন বউ সুলতানা আক্তার রুপা অভিযোগে, তাহাকে বিভিন্ন ভাবে নির্যাতন এবং হেনেস্থা করেন। এমনকি তিনি নাসিমা বেগম গালাগালি এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন । ঐখানে উপস্থিত ছিলেন কাউখালী থানার এসআই জলিল, মেম্বার আবু সাইদ তাহারা চেয়ারম্যান কে নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে চেয়ারম্যান কে অবগত করলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানি না। বৃদ্ধার ছেলে মোঃ সবুজ বিদেশে থাকায় তাহার সাথে যোগাযোগ করা যায়নি।
এর আগেও একবার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজ রহমান কে দেখা যায় জুতা পায়ে শহীদ মিনারে ছবি তুলতে। অনেকের কাছ থেকে তথ্য নিয়ে পাওয়া যায় তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকেই একটু বেপরোয়া। এমনকি তিনি টাকা বিনিময়ে শালিসি ব্যবস্থা করে থাকেন। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক সাংবাদিক দের বলেন তার একটা সন্ত্রাসী বাহিনী আছে যাদের দ্বারা তার শত্রুদের বাড়ি ঘর লুটপাট করে।