সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় বজ্রপাতে একজন নিহত ।

  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম সিফাত মোল্লা (২১) সে উপজেলার বড় কান্দি ইউনিয়নের উমরদ্দিন মাদবর কান্দির কৃষক জাহাঙ্গীর মোল্লার ছেলে।

বুধবার (১৫-মার্চ) দুপুরে বাড়ির পাশে কৃষি কাজ করার সময় এই ঘটনা ঘটে। এসময় একই এলাকার দেড় বছর বয়সী সুরা মনি আরেক শিশু আহত হয়। আহত শিশুকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সিফাতের খালা সেলিনা আক্তার জানান, সকালে আকাশে মেঘ দেখে জাহাঙ্গীর মোল্লা তার তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়ির পাশের রসুন ক্ষেতে কাজ করতে যায়। এসময় হটাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পরে বিকট শব্দ হলে তাকিয়ে দেখে সিফাত মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে গুরুতর আহত শিশু সুরা মনির খালা পলি আক্তার জানান, বজ্রপাতের সময় সুরা মনির মা সুরা মনিকে কোলে নিয়ে ঘরের মধ্যেই অবস্থান করছিলো।এসময় হটাৎ বজ্রপাতের শব্দে সুরা মনি খিচুনি দিতে থাকে। পরবর্তীতে তাকে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসকরা।

এই বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. শাকিল আহমেদ জানান, বজ্রপাতের ঘটনায় সিফাত এবং আহত শিশু সুরা মনি’কে আমাদের এখানে নিয়ে আসা হলে সিফাতকে পরীক্ষা করে আমরা মৃত পাই। শিশু সুরা মনিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park