সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে অনুমোদন ও মেয়াদবিহীন রমরমা রোবো ও আইসক্রিমের ব্যবসা

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা ,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিহারীমোড় নদীপাড়া আবাসিক এলাকায় মমতাজ ভবন নামে একটি বাসাবাড়ির নিচতলার বাম পাশের ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে চলছে রমরমা চকবার,কোন, কাপসহ নানা ধরনের আইসক্রিম এবং রোবো ও ললি বিক্রির রমরমা ব্যবসা। খাদ্যদ্রব্য বিপণনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মেয়াদ ও বিএসটি আই এর অনুমোদনহীন এসব শিশু খাদ্যসামগ্রী বিক্রি করে চলেছেন মেসার্স মারুফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মারুফ হোসেন। সরজমিনে গিয়ে দেখা যায়,নদীপাড়ার আবাসিক এলাকায় ঐ বাড়ির ফ্ল্যাটের তিনটি রুমের মধ্যে দুইটা রুমে বড় ২ টি ও ছোটো ২ টি ফ্রীজ ও ১০ টি মাঝারি সাইজের ককশিট এবং ছড়িয়ে ছিটিয়ে প্রায় ২০ বস্তা রোবো পড়ে রয়েছে।ফ্রিজে থাকা অধিকাংশ আইসক্রিমে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। শুধু তাই নয় নিন্মমানের আইসক্রিম ও রোবোর প্যাকেটে বিএসটি আই এর সীল লাগিয়ে তার নিচে খুব ছোটো অক্ষরে লেখা হয়েছে ” বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয় “। ফ্ল্যাটের সর্বত্রই ময়লা-আবর্জনা ও নোংরা স্তুপে পরিপূর্ণ। এমনকি বাথরুমেও রাখা হয়েছে আইসক্রিমের কাটুনসহ আইসক্রিম।শুধুমাত্র পপৌরসভার ট্রেড লাইসেন্স দিয়ে তিনি তার ব্যাবসা পরিচালনা করছেন বলে জানা যায়। এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসা চালালেও দায়িত্বশীল ব্যক্তিগণ এসব দেখেও দেখেন না বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী।

মেসার্স মারুফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মারুফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,আমি দীর্ঘদিন এভাবেই ব্যবসা করে যাচ্ছি।কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আমার এখানে এসে দেখেও গেছেন।উনি তো কোন আপত্তি জানান নি।

কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান,আমি যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে তেমন কোনো মালামাল পায়নি। ইতোমধ্যে উনি লাইসেন্সের জন্য টাকা জমা দিয়েছে। নিয়মবহির্ভূত কিছু হলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে।

সহকারী কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, বিএসটি আই এর অনুমোদনবিহীন যেকোনো খাদ্যদ্রব্য বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আবাসিক এলাকায় এধরনের ব্যবসা যদি কেউ করে থাকে তাহলে তা খতিয়ে দেখে অপরাধ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park