
বিশেষ প্রতিনিধি:
কেরানীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (১৭-ই মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোনার বাংলা মডেল স্কুলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পরে স্কুলের ভেতরেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়া ৬৩ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক হাজী মোহাম্মদ আসাদ রাসেল, বিশেষ অতিথি ছিলেন ড:মশিউর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ রায়হান, মোঃ দেলোয়ার হোসেন দিলু, আবদুস সালাম, মোঃ রুমান, আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান, সিনিয়র শিক্ষিকা সাবিরা সুলতানা সুমি, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।