বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

গোপালগঞ্জের ৪ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আগামীকাল বুধবার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার ৪ উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত এলাকার স্বীকৃতি পেতে যাচ্ছে আগামীকাল বুধবার । উপজেলা গুলো হচ্ছে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা। বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ৪ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন বলে
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন ।
জেলা প্রশাসক আরো জানান, মুকসুদপুর উপজেলায় ‘ক’ শ্রেণিভুক্ত ৫৯৩টি, কাশিয়ানী উপজেলায় ৬৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৩৮৯টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪১টি ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এসব উপজেলায় এ পর্যন্ত ভূমিহীন যাদের তালিকা পাওয়া গেছে, তাদের সবাইকেই মুজিববর্ষ উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এ ৪ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন ।
শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলাকে এ মূহূর্তে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা যাচ্ছে না। কারণ, সদর উপজেলায় এক হাজার ৯৯৪ জন ভূমিহীনকে আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া আরও ২৩০ জনের ঘর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এজন্য তাদের পুনর্বাসিত করা যায়নি।
পরে সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে । ওই কর্মকর্তা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছে। গোপালগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park