
অনলাইন ডেস্ক:
দামুড়হুদা মডেল থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ০১
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্ব এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন, এএসআই (নিঃ) মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২১.০৩.২০২৩ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামস্থ কার্পাসডাঙ্গা হইতে কুতুবপুর গামী বয়রা মোড় নামক তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ খোকন মিয়া (২৪), পিতা-মোঃ খতিব মড়োল, সাং-আরামডাঙ্গা,থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গার নিকট হতে ০১ (এক)কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।