সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চুয়াডাঙ্গায় মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ব্যাংকের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২০ বার পঠিত

অনলাইন ডেস্ক:

আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার সকল ব্যাংক ম্যানেজারদের সাথে অদ্য ২৩.০৩.২০২৩ খ্রিঃ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ব্যাংকের নিরাপত্তা বিষয়ে ব্যাংক ম্যানেজারদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পুলিশ সুপার মহোদয় বলেন, সাধারণ মানুষ ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। কাজেই প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সকলকেই ভাবতে হবে। ব্যাংকের ভেতরে এবং বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্যাংকের নিরাপত্তা কর্মীদের অস্ত্র-গুলি ঠিকমত কাজ করছে কিনা সেটাও মনিটরিং করতে হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনীর বিষয়টিও ভাবনায় রাখতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), টিআই (প্রশাসন), ডিআইও-১, ওসি (ডিবি), ইন্সপেক্টর (অপারেশন), সদর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park