সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ার বানাতী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন।রুবেল —সুমন বিজয়ী।

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন এবং ৩টি পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।সকল প্রার্থী ব্যাবসায়ী ভোটারদের সম্মতিতে বানাতী বাজার ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠা সভাপতি মোঃ কাওছার হোসেন তালুকদার কে নির্বাচন কমিশনার ঘোষণা করে নির্বাচনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়।

২৩ মার্চ রোজ বৃহস্পতিবার বেশ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩২০ জন, ভোট দিয়েছেন ৩০৯ জন ভোটার।এবং সভাপতি পদে মোঃ রুবেল হাওলাদার কলা প্রতীক নিয়ে ১২৫ ভোটে বিজয়ী হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ খোকন হাওলাদার আম প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কবুতর প্রতীক নিয়ে মোঃ সুমন ফকির ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আনোয়ার গাজী ময়ূর প্রতীক নিয়ে ৯৯ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ হালিম-উজ-জামান গোলাপ ফুল প্রতীক নিয়ে ২৪৫ ভোট ও মোঃ জিয়াউর রহমান সূর্যমুখী প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে এদের নিকটতম প্রতিদ্বন্ধী মোঃরিপন হাওলাদার জবা ফুল প্রতীক নিয়ে ৯৩ ভোট পেয়েছেন। কমিটির বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সজিব ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ গেন্দু মেলকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ মিয়া, প্রচার সম্পাদক মোঃরিয়াজ সরদার, আইন বিষয়ক সম্পাদক মোঃ মজিবর তালুকদার।

নির্বাচন কমিশনার মোঃকাওছার হোসেন তালুকদার দৈনিক আজকের সংগ্রাম কে বলেন লালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাতী বাজারে এ-ই প্রথমবারের মতো বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।২৩ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অত্যান্ত উৎসবমুখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ হল রুমে ভোট গ্রহন করা হয়। পরে মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস,চেয়ারম্যান লালুয়া ইউনিয়ন পরিষদ,
মোঃ তারেকুজ্জামান খান (তারেক খান),
সভাপতি, বাংলদেশ আওয়ামীলীগ, লালুয়া ইউনিয়ন শাখা, মোঃ ফোরকান প্যাদা,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, লালুয়া ইউনিয়ন শাখা। কলাপাড়া থানা পুলিশ প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যম কর্মী, প্রার্থী ও ভোটার সমর্থকদের সম্মুখে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় সকলের মাঝে অত্যান্ত উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park