
নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি:
গত বৃহস্পতিবার (১৩-অক্টোবর) দুপুরে শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ সভা শেষে শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক ওসি মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
কঠোর হস্তে অপরাধ দমন, হয়রানি মুক্ত পুলিশি সেবা, মামলার জট কমানো ও সমস্যা নিরসন সূচকে শরীয়তপুর জেলার আট থানার মধ্যে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করার বিষয়ে পুলিশ সুপার মোঃ সাইফুল হক বলেন, জেলার আটটি থানার মধ্যে সামগ্রীক কর্মতৎপরতায় জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও ভালো সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি মানবিক পুলিশিংয়ে বিশ্বাসী, তাই যেকোন ব্যাক্তি কোন অভিযোগ নিয়ে আসলে তার জন্য আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি। হয়রানি মুক্ত সেবা প্রদান করাই পুলিশের ধর্ম।