মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্তিপুর ও মঙ্গলপৈতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের এসআই আবু সায়েম জানান, শনিবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তত্তিপুর বাজার এবং মঙ্গলপৈতা বাজারে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন বেলা ৪ টার সময় তত্তিপুর বাজারে অভিযান চালিয়ে মুক্তি বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মুক্তি উপজেলার তত্তিপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। এর কিছু সময় পর একই উপজেলার মঙ্গলপৈতা বাজারে অভিযান চালিয়ে জাহিদ শেখ (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত জাহিদ মঙ্গলপৈতা গ্রামের আব্দুল খালেক এর ছেলে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তরর করা হয়।
মামলা নাম্বার ২৪।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park