মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শহীদ শংকুর মায়ের পাশে জেলা প্রশাসক

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি:

একাত্তরের স্বাধীনতা আন্দোলনে রংপুর অঞ্চলের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারকে নানা সহায়তা দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর কামাল কাছনায় শহীদ শংকুর বাড়িতে গিয়ে যান জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় তিনি শহীদ শংকুর মা দিপালী সমজদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন শংকুর মাকে একটি নতুন হুইল চেয়ার উপহার দেন। এ সময় তার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শংকুর মা দিপালী সমজদারকে জড়িয়ে ধরেন তিনি। এরপর তিনি শংকুর পরিবারের সদস্যদের হাতে টয়লেট নির্মাণে বিভিন্ন সামগ্রী, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙে রংপুরেও হরতাল পালিত হয়। স্বাধীনতা সংগ্রামের সেই আন্দোলনের বিক্ষোভ মিছিলে রংপুরের আলমনগর এলাকায় অবাঙালির গুলিতে শহীদ হন স্কুলপড়ুয়া ১২ বছরের শিশু শংকু সমজদার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park