বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

গোপালগঞ্জ জেলা পুলিশের যথাযত মর্যাদার সাথে মহান স্বাধীনতা দিবস পালন।

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ ২৬শে মার্চ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে এবং সকাল ৯:১৫ ঘটিকায় গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম, পুলিশ সুপার, গোপালগঞ্জ।এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা পুলিশ, গোপালগঞ্জ এর নেতৃত্বে জেলা আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী ও বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সন্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অতপর জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শ্বেত কপোত-কপোতী উড়ানোর মাধ্যমে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড় ৭১ এঁর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে ২৬ মার্চের শহীদদের স্মরণে সন্মানিত পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম-এ বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মিলাদ মাহফিল উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সন্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park