মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আবারও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এসআই হলেন কেরানীগঞ্জ মডেল থানার আবুল কালাম আজাদ

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম-বার,পিপিএম মহোদয় আজ ২৭ মার্চ তারিখ সোমবার দুপুর ০২.০০ ঘটিকার সময় ডিআইজি ঢাকা রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভুয়া RAB পরিচয়ে চলন্ত বাসে ৭১ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও ডাকাতদের গ্রেফতার এবং লুন্ঠিত টাকা উদ্ধার, বিদেশী রিভাবলসহ দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার,হেরোইন উদ্ধার, অপহরণের শিকার ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেতারসহ ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল কালাম আজাদকে সন্মাননা স্মারকসহ পুরস্কৃত করেন । উক্ত সন্মাননা স্মারক প্রদানের সময় ডিআইজি, ঢাকা রেঞ্জ অফিস কার্যালয়ের সভা কক্ষে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি(অ্যাডমিন এন্ড ফিন্যান্স), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
জনাব মোঃ মাশরুকর রহমান খালেদ, পিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি( ক্রাইম ম্যানেজমেন্ট), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। জনাব টুটুল চক্রবর্তী, বিপিএম, অতিরিক্ত ডিআইজি(অপস্ এন্ড ইন্টেলিজেন্স), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। জনাব আক্তার হোসেন, বিপিএম, পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
এসময় আবুল কালাম আজাদ বলেন, ক্লু-লেস ভুয়া RAB এর ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও ০৯(নয়) ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধার, বিদেশী রিভলবারসহ দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার ও বিপুল পরিমাণে হেরোইন উদ্ধারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম-বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল), জনাব মোঃ শাহাবুদ্দিন কবীর মহোদয় ও অফিসার ইনচার্জ, কেরানীগঞ্জ মডেল থানা মহোদয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park