মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নীলফামারীর ডিমলায় দুই মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

বাসুদেব রায়
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের গোডাউন পাড়ার মৃত আকরাম খানের ছেলে হাসান খান শান্ত (৩৩) এবং ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান ও ওসি (তদন্ত) বিশ্বদেব রায় সংবাদকর্মীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল দীর্ঘসময় অভিযান চালিলে ডিমলা ইসলামিয়া কলেজের সামনে একটি অটোভ্যান তল্লাশি করে ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের তলা কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রাখা ২শত ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং নম্বরবিহীন ১৫০ সিসির একটি মোটরসাইকেল ও ৩৬টি তলাকাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে। আটক দুইজনসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ২৩, তারিখ- ২৮ মার্চ-২০২৩।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park