সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৬ বার পঠিত

আফরোজা খাতুন:

নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। তাদেরকে আদালতের শপথ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের জমাদার বাড়ির আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর ও সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর পূর্ব পাড়া গ্রামের এবাদ উল্যা ভূঁইয়ার ছেলে আকতার হোসেন।

বুধবার (২৯ মার্চ) রাত ও বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নোয়াখালী পৌর এলাকা এবং বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ড চন্দ্রপুর এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

এ সময় ওই বাড়ির একটি ভাড়া বাসা থেকে মাদক কারবারি আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়ন কক্ষের খাটের নিচের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

 
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের রূপালী ব্রিকফিল্ড পাশ্ববর্তী জিহাদ ট্রেডার্সের সামনে থেকে ওই এলাকার চিহিৃত পেশাদার মাদক কারবারি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।  

পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা �

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park