বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কালীগঞ্জে আবারও তেলভর্তি ড্রাম চুরি, পুলিশকে সন্ধান দিলেও কর্ণপাত না করার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে গভীর রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা শহরের তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯টি তেল ভর্তি ড্রাম নিয়ে যায়।

বুধবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত এ চুরি সংঘটিত হয়। শহরের থানা সংলগ্ন মোল্লা স্টোর থেকে ৩ ড্রাম সয়াবিন, কলেজরোডের শেখ এন্টার প্রাইজের গোডাউনের সামনে থেকে ৪ ড্রাম সরিষার তেল ও কাশিপুর এলাকার জিয়া সবজি থেকে ২ ড্রাম সয়াবিন তেল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

সিটিটিভির ফুটেজে দেখা গেছে, একটি পিকআপে চোর চক্রের সদস্য ছিল ৭ জন। দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একই চক্র চুরি করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাশিপুর এলাকার জিয়া সবজি ঘরে সিসিটিভি ফুটেজ না পাওয়ায় এই একই চক্র ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে শেখ এন্টার প্রাইজ ও মোল্লা স্টোরে এই একই চক্র জড়িত। শেখ এন্টার প্রাইজ থেকে চুরি করে যাওয়ার সময় নাইটগার্ড আক্তার হোসেনকে ধাক্কা মেরে পালিয়ে যায় চোর চক্রটি।

কলেজরোড এলাকার নৈশ প্রহরী আক্তার হোসেন জানান, তার এলাকা বেশ বড়। অন্যদিক থেকে ঘুরে রাত ৪ টার দিকে তিনি শেখ এন্টার প্রাইজের দিকে আসছিলেন। এসময় একটি পিকআপে ড্রাম উঠিয়ে নিয়ে যাচ্ছে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করেন। এসময় চোরেরা তাকে ধাক্কা মেরে চলে যান। থানার পাশ থেকে এমন চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ৪-১১-২০২২ইং তারিখে মেইন বাসস্টান্ড কোটচাঁদপুর রোড রায় ষ্টোর থেকে তেলভর্তি তিনটি ড্রাম নিয়ে যায় চোরচক্র। দোকানের মালিক সঞ্জয় রায় কালীগঞ্জ থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুরি হয়ে যাওয়া তেলের একটি সম্ভব্য সন্ধ্যান দিলেও থানা পুলিশ কর্ণপাত করেনি বলে তিনি অভিযোগ করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, তেলচুরির অভিযোগ পেয়েছি আমাদের অফিসাররা কাজ শুরু করেছে। আমরা জনগনের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park