সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় সিপিপি কর্মকর্তা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা।

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী কলাপাড়া উপজেলাধীন লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পদে মনোনয়ন নিয়ে চাঁদাবাজির অভিযোগ
করেছেন প্রিজাইডিং অফিসার সিপিপি কর্মকর্তা মো. আছাদ উজ্জামান খান ও প্রধান শিক্ষক অবনী কুমার রায়ের বিরুদ্ধে।
তার ধারাবাহিকতায় আদালত কলাপাড়া থানা অফিসার ইনচার্জ কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত কাল ৩০ মার্চ রোজ বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারি মো. মাহবুব মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যোৎসাহী সদস্য মো. শফিকুল ইসলাম ওরফে শান্তি ফকির বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগ এনে নালিশি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, ৪ মার্চ ২০২৩ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনের প্রেক্ষিতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা মোতাবেক ২১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ জন সদস্য নির্বাচিত হয়। যাদের মধ্যে ৭জন নির্বাচিত সদস্য বাদিকে সভাপতি পদে মনোনয়নের জন্য সম্মতিপত্র প্রিজাইডিং অফিসার বরাবর প্রদান করেন। কিন্তু এরপরও আসামিরা বাদীর নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে অন্য একজনকে প্রতারণামূলকভাবে সভাপতি করে বরিশাল শিক্ষা বোর্ডে রেজুলেশন প্রেরণ করেন।

তবে প্রতারণা ও চাঁদা দাবীর এ অভিযোগ অস্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার সিপিপি কর্মকর্তা মো. আছাদ উজ্জামান খান ও প্রধান শিক্ষক অবনী কুমার রায়।

এদিকে এ
ঘটনায় বাদী শান্তি ফকির একই দিন কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর চেয়ারম্যান, পরিদর্শক সহ ৪ জনকে বিবাদী করে দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের ১ রুল ১৫১ ধারার বিধান মতে কমিটির সভাপতি মনোনয়ন কার্যক্রম স্থগিত এর প্রার্থনা করেন। বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলীর শুনানি শেষে আদালত বোর্ড চেয়ারম্যান ও পরিদর্শককে শোকজ করেন। দেওয়ানী আদালতের বেঞ্চ সহকারি মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park