
মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় নাম না জানা(৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রিজের পাশে এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকবাসী। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো জানান, লাশটির হাত-পা ও মুখসহ সারা দেহ কসটেপ দিয়ে পেঁচানো ছিল। তার বাম চোথে আঘাতের চিহৃ রয়েছে। এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।