সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের মাঝে বাছুর বিতরণ।

  • আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৯০ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় অসহায় ও দরিদ্র ১৭ জেলেকে বিনামূল্যে গরুর বাছুর দেয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ ও জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়।

বুধবার (৫-এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা মৎস্য অফিস আয়োজিত ‘বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে’ ১৭ জন জেলের মধ্যে ১৭’টি বকনা (গরু) বাছুর বিতরণ করা হয়েছে।

বাছুর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান সহ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে বাছুর উপহার পেয়ে জেলেরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাছুর উপহার পেয়ে আমরা খুব খুশি। আমরা এখন আর মাছের উপর পুরোপুরি নির্ভরশীল থাকবো না। গরুকে কেন্দ্র করে আমাদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।

পরে উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার জানান, ইলিশ সম্পাদ রক্ষা, জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরি ও তাদের জীবন মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার ১৭ জন জেলেকে গরুর বাছুর দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park