সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালাইয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বিশাল মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

জয়পুরহাট কালাই প্রতিনিধি :
রামবাবু বর্মন

১৪২৯ বাংলা সালকে বিদায় নতুন ১৪৩০ বাংলা সাল নববর্ষ কে স্বাগত জানিয়ে বরণ করলেন সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখের বেলা ওঠার সাথে সাথে বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর উৎসবে আনন্দে মেতে উঠেছে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং তারা বর্ষবরণ ব্যস্ততম দিন কাটিয়েছেন। এসো এসো হে বৈশাখ কবিতার লেখার ভাষায় বৈশাখ কে একদিকে আহ্বান জানানো হয়েছে ওপর দিকে জীর্ন সীর্ন পুরাতন কে বিসর্জন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান ও জানানো হয়েছে। আমরা বাঙালি বাংলাকে নিয়ে আমাদের গর্ব, আমাদের হৃদয়ে গেঁথে আছে হাজার বছর ধরে এ যেন ভালোবাসা। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হবার মুহূর্তে বিদেশি পর্যটক জাপানিদের অংশগ্রহণে পহেলা বৈশাখের উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে, বিশাল মঙ্গল শোভা যাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ বৈশাখের গান পরিবেশন শেষে উপজেলা পরিষদ মিলনাতনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ১৪৩০ বাংলা নববর্ষ কে বরণ করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাবানা আক্তার, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম হামিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, আম্মাবাদ ইউপি,চেয়ারম্যান আলী আকবর ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আলোচনা সভা শেষে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং শিশুদের কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park