সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রূপগঞ্জে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে বৃদ্ধা মহিলাকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সোনারগাঁও উপজেলার কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম রবিউল (৩৫)। সে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল (দক্ষিণ নাগেরবাগ) এলাকার মো. হানিয়ের ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২। ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী রবিউল (৩৫) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত প্রধান পলাতক আসামী রবিউল (৩৫)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর রাতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ভাড়া বাসায় জোড় পূর্বক প্রবেশ করে ভিকটিমকে পালাক্রমে নির্মমভাবে ধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস ধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park