বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

নাটোর বড়াইগ্রামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোরের বড়াইগ্রামের চুলকাটিয়া সুইচগেটের নিচ থেকে লিয়াকত আলী সরকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের চুলকাটিয়া সুইচগেটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিয়াকত আলী সরকার উপজেলার দৌগাছি গ্রামের চয়ন সরকারের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানায়, গত রাতে কে বা কারা লিয়াকতকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর অনেক রাত হয়ে গেলেও সে বাড়ীতে ফিরে আসেনা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে লিয়াকতের খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে উপজেলার মনপিড়িত বিলের চুলকাটিয়া সুইচগেটের নিচে লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park