সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিক আমির খসরু’র মা সেতারা বেগমের হত্যাকান্ডে প্রধান আসামীকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৫৪ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে ভয়েজ অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’র মা সেতারা বেগমের হত্যাকারী অন্যতম আসামী শুক্কুর আলী হাওলাদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।১৯ অক্টোবর বুধবার বেলা ১১ টার দিকে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে অভিযান চালিয়ে শুক্কুর আলী(৩৭) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামী শুক্কুর আলী ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর এলাকার হাবিব হাওলাদারের পুত্র।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: জাকারিয়া জানান, হত্যাকান্ডের পরে দির্ঘদিন চেষ্টা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ঘটনাস্থলের পাশেই শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শুক্কুর আলী কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামী শুক্কুর আলী একজন দিনমজুর তিনি সেতারা বেগমের বাসায় দিনমজুরের কাজ করতে গিয়ে ৫শত টাকা পেতেন বলে দাবী । কয়েকদিন পরে পাওনা টাকা চাইতে গেলে সেতারা বেগম টাকা না দিয়ে খারাপ ব্যবহার করে এতে শুক্কুর জেদের বশবর্তী হয়ে অন্য আসামীর সাথে পরিকল্পনা করে স্যালাইনের পাইপ গলায় পেচিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করে। হত্যাকান্ড শেষে সেতারা বেগমের বাসায় থাকা সোনার কয়েক ভরি গহনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় তারা। আসামী শুক্কুর আলী হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: জাকারিয়া ও উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন আরো জানান, আসামী শুক্কুর আলী কে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত জবানবন্ধি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে। বাকি আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park