সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামদা হাতে লালমনিরহাটে স্কুলে তাণ্ডব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৩৮ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই হামলায় প্রধান শিক্ষক সামসুজ্জামান লিজু আহত হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় হঠাৎ কোরবান আলী নামে ওই যুবক রামদা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। জানা গেছে, প্রতি দিনের মতো বিদ্যালয়ে পাঠদান চলছিল লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বেলা ১১টায় হঠাৎ কোরবান আলী নামে এক যুবক রাম দা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। অস্ত্রধারী যুবককে দেখে ভয়ে পালাতে থাকে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক সামসুজ্জামান লিজুর কক্ষে প্রবেশ করে তাকে কোপাতে থাকে ওই যুবক। উপস্থিত শিক্ষিকারা তাকে বাঁচাতে চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় জুড়ে। লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি ওই যুবককেও স্থানীয় লোকজন মারধর করেছে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park