সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোর সদর হাসপাতাল থেকে নার্স সেজে কন্যা শিশু চুরি করা মূল অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোর সদর হাসপাতাল থেকে নার্স সেজে চুরি করা নবজাতক শিশু কন্যাকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর পুলিশ। চুরির ঘটনার মুল অভিযুক্ত কাজলী বেগম সহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকার একটি বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য দেন পুলিশ সুপার সাইফুর রহমান।পুলিশ সুপার সাইফুর রহমান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর সদর হাসপাতালে নবজাতক শিশু কন্যাকে কোলে নিয়ে বসে ছিল শিশুটির দাদী। এ সময় নার্সের পোশাক পড়া এক নারী শিশুটিকে চেকআপ করার কথা বলে কোলে করে নিয়ে চলে যায়। অনেক সময় ফিরে না এলে তারা শিশুটির খোঁজাখুজি শুরু করে। পরে জানতে পারে শিশুটি চুরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কতৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জানা যায় শিশু কন্যাকে নিয়ে কুষ্টিয়ায় অপেক্ষা করছে। পরে কুষ্টিয়া পুলিশের সহযোগীতায় খাজানগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কাজলী বেগমসহ শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটা একটা সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে মনে হচ্ছে। অন্য অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

তাদের সদ্য ভুমিষ্ট শিশু কন্যাকে হারিয়ে তারা সবাই পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও পুলিশের তৎপরতায় তিনি তাদের হারানো মানিককে ফিরে পেয়েছেন। এতে তারা অনেক খুশি। সেই সাথে অপরাধীদের কঠোর শাস্তি দাবীও করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park