সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেয়ায় মো: জুবায়ের হোসেন নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় আটক করা হয়েছে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ। আটককৃত জুবায়ের হোসেন(৩০) নাটেরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আরশেদ আলীর পুত্র।
সুপারিনটেনডেন্ড মোল্যা ফরিদ আহম্মেদ আরো জানান, আমাদের এই সেন্টারে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় আমরা এক প্রক্সি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছি। আমরা সবকিছু মিলিয়ে দেখলে হাতের লেখা ও বিভিন্ন দিক থেকে তাকে ভূয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান।
সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছিল যা আমরা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারায় বহিষ্কার করে থানায় হস্তান্তর করেছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে ম্যাজিষ্ট্রেট হিসেবে সব পরীক্ষার্থীকে তদন্ত করে দেখছিলাম। তখন এক প্রক্সি পরীক্ষার্থীকে আমরা পেয়েছি। পরীক্ষর্থীকে আটক করে হল সুপার মামলা দায়ের করলে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, আটককৃত জুবায়ের পিরোজপুরের দক্ষিণ শিকারপুর এলাকার মো: সেলিম হাওলাদারের পুত্র মো: মাহমুদ হোসেন এর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park